sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

পাঁচবিবিতে বৈশাখী মেলা উদ্বোধন করেন জেল পরিষদ প্রশাসক 


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ১১:৩৭ পিএম পাঁচবিবিতে বৈশাখী মেলা উদ্বোধন করেন জেল পরিষদ প্রশাসক 

পাঁচবিবি প্রতিনিধি : আকতার হোসেন বকুল : জয়পুরহাটের পাঁচবিবি খোদাবক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত পহেলা বৈশাখ-১৪৩৩ উপলক্ষে বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান। মঙ্গলবার দুপুরে লাল নীল হলুদ রংয়ের ফিতা কেটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ বৈশাখী মেলার উদ্বোধন করেন তিনি। মেলা উপলক্ষে স্টেডিয়াম জুড়ে বসানো বিভিন্ন পণ্যের সমাহারে স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রানা প্রধান।

এসময় জেলা পরিষদ প্রশাসকের সফর সঙ্গী ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, জেলা যুবদল নেতা মোঃ নয়ন প্রধান, রাজিব ফয়সাল, মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, পৌর ছাত্রদলের সভাপতি রাব্বিউর ইসলাম রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান রাব্বি, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রাজিয়া সুলতানা, পৌর সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সম্পাদিকা গোলশান আরা গ্যালিন সহ অনেকেই।

একটি স্বেচ্ছাসেবী সংগঠন দুঃস্থ কল্যাণ সংস্থার সভাপতি ও শিল্পী এম আই মিঠুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সহ অন্যরা।

সকাল উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ এর নেতৃত্বে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক দলের নেতাকর্মী নিয়ে বৈশাখীর শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সত্যেরপথে.কম/এবি

Side banner