sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

কালীগঞ্জে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 


সত্যের পথে | আলমগীর হোসেন প্রকাশিত: মে ২০, ২০২৩, ১১:৫৮ পিএম কালীগঞ্জে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

গাজীপুরের কালীগঞ্জে যুব সমাজ এর উদ্যোগে শহীদ ময়েজউদ্দীন ও বিলকিস ময়েজ উদ্দিন স্মৃতি মিনিবার দিবা-রাত্রি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার বাহাদুরসাদি ইউনিয়নের বাহাদুরসাদি গ্রামে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দিবারাত্রির ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। এ সময় হাজার হাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলোয়ারদের উৎসাহ প্রদান করেন। 

রেফারির দায়িত্ব পালন করেন মো. কাইয়ুম এবং আনোয়ার হোসেন। ধারাভাষ্যে ছিলেন মো. সুমন ভূইয়া এবং সোলেমান হোসেন প্লামজি। 

খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন মো. তাসনিমুল হাসান রিফাত, মো. শুভ হাসান এবং নিউ ল্যাবএইড ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল। 

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় দক্ষিণবাগ আকতার ফুটবল ক্লাব এবং রানার্সআপ হয় ঈশ্বরপুর মধ্যপাড়া যুব সংঘ।

চ্যাম্পিয়ন টিম পুরষ্কার হিসেবে অতিথিবৃন্দের হাত থেকে ফ্রিজ গ্রহণ এবং রানার্সআপ টিম ৩৬" টেলিভিশন গ্রহণ করেন।
 

Side banner