sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

আক্কেলপুরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক


সত্যের পথে | জেলা সংবাদ : প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৫:০১ পিএম আক্কেলপুরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

সত্যেরপথে ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুরে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঐ শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় আক্কেলপুর দারুল কোরআন পৌর কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক আল আমিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বারইছা গ্রামের বাসীন্দা।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, ছেলেকে কোরআনের হাফেজ বানানোর জন্য ভর্তি করেছিলাম। রাতে আমার ছেলে মাদ্রাসায়ই থাকত। ১ ডিসেম্বর রাত ১০টার দিকে আল আমিন (শিক্ষক) আমার ছেলেকে ঐ কাজ করেছে। এরপর থেকে ছেলের চলাফেরায় সন্দেহ হলে জিজ্ঞেস করি।ছেলে আমার কাছে ঘটনা খুলে বলে। এরপর মাদ্রাসায় গিয়ে ঐ শিক্ষককে ধরি, তখন উপস্থিত লোকজনের সামনে ছেলেকে ধর্ষণের কথা স্বীকার করেছে আল আমিন।

ধর্ষণের কথা স্বীকার করে অভিযুক্ত শিক্ষক আল আমিন বলে, আমি দোষ স্বীকার করছি। আল্লাহর কাছে তওবা করেছি। আমাকে ক্ষমা করে দেবেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীকে ধর্ষণের কথা অভিযুক্ত শিক্ষক স্বীকার করেছে। তিনি ওই মাদ্রাসার হেফজখানার শিক্ষক ছিছো। তার (শিক্ষকের) বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। আইনিপ্রক্রিয়া শেষে ধর্ষক শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে।

সত্যেরপথে.কম/এবি

Side banner