সত্যেরপথে ডেস্ক : জয়পুরহাট জেলাধীন আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাসাস নেতা- তৌহিদ।
খোঁজ নিয়ে যানা যায়, জাতীয়তাবাদী সামাজিক সংস্থা (জাসাস) আক্কেলপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী তৌহিদুল ইসলাম তৌহিদ।
তৌহিদুল ইসলাম আক্কেলপুর উপজেলাধীন সোনামুখী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চকবিজলী গ্রামের আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমানের বড় ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত আছেন। তৌহিদুল ইসলাম তাঁর ছাত্র জীবন থেকেই নানান ধরণের সামাজিক ও সংস্কৃতিক উন্নয়ন কাজে জরিত ছিলেন।
তাঁর বিভিন্ন সেবামূলক কাজের সৎ-সাহস থেকে অত্র ইউনিয়নের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে কাজ করার লক্ষে জনতার দাবির মুখে তৌহিদুল ইসলাম তৌহিদ সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন।
এই বিষয়ে তৌহিদুল ইসলাম তৌহিদ সত্যের পথকে বলেন, বর্তমানে তরুণদের অগ্রাধিকার বেশি। তরুণ’রা সকল কাজ দৌড় ঝাঁপ করে সম্পন্ন করতে পারে। সেই তুলনায় আমি বয়সে তরুণ, আমিও সকল কাজ বিরামহীনভাবে সততা ও নিষ্ঠার সাথে সম্পন্ন করতে পারবো বলে আশা করছি। তাই আমি, ইউনিয়ন বাসীসহ সকল শুভাকাঙ্খীবৃন্দের দোয়া ও সমর্থন কামনা করছি।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :