sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

জয়পুরহাটে হাতির পিঠে ঘোড়ার গাড়িতে বরযাত্রা


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৯:২৯ পিএম জয়পুরহাটে হাতির পিঠে ঘোড়ার গাড়িতে বরযাত্রা

সত্যেরপথে ডেস্ক : হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেছেন রাজা ও বাদশারা। সেই রাজপ্রথা আর রাজকীয়তা এখন দূর অতীত। তবে কিছু এলাকায় শখের বশে হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাওয়ার খবর শোনা যায়। শ্বশুরের ইচ্ছেতেই হাতির পিঠে চড়ে বর এসেছেন বিয়ে করতে।

কনে শ্বশুরবাড়িতে গেলেন ঘোড়ার গাড়িতে। এ ঘটনা ঘটেছে জয়পুরহাট সদর উপজেলায়। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এই  বিয়ে। বরের নাম মো. ফারহান ফয়সাল (২৮)। তিনি সদর উপজেলা চকমোহন গ্রামের ফজলুর রহমানের ছেলে। ফারহান ফয়সাল বিমান বাহিনীতে চাকরি করেন। কনের নাম মোসা. ফারহানা আক্তার (২৬)। তিনি সদর উপজেলার পশ্চিম পুরানাপৈল সোনার পাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে। হাতির পিঠে চড়ে বর ও বরযাত্রীদের গাড়িবহরের সঙ্গে বিকালের দিকে পশ্চিম পুরানাপৈল গ্রামে কনের বাড়িতে পৌঁছায়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরের নিজ বাড়িতে  কনেকে নিয়ে রওনা হলেন ঘোড়ার গাড়িতে। কনে ফারহানা আক্তার বলেন, ‘আমার বিয়েতে হাতিতে চড়ে বর এসেছে, আমি শ্বশুরবাড়িতে ফিরলাম ঘোড়ার গাড়িতে এটি আমার জীবনের অন্যরকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।’ বর ফারহান ফয়সাল বলেন,  ইচ্ছে পূরণ করতে পেরে আমি খুব খুশি।

বরের বাবা ফজলুর রহমান বলেন, ফারহান ফয়সালের শ্বশুরের শখ তার প্রিয় জামাই হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাবেন। আর মেয়ে ফিরবেন ঘোড়ার গাড়িতে। সেই ইচ্ছা পূরণ করতে এই আয়োজন। প্রায় অর্ধ লক্ষ টাকায় হাতি ও ঘোড়ার গাড়ি ভাড়া করে আনা হয়। কনের বাবা দুলাল হোসেন বলেন, আমার ইচ্ছে ছিল ছোট মেয়ের বিয়েতে ব্যতিক্রম আয়োজন করব সেই ইচ্ছে থেকেই আয়োজন।

সত্যেরপথে.কম/আরিফ

 

Side banner