sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

হরমুজ প্রণালি উন্মুক্ত ঘোষণা  ইরানের


সত্যের পথে | আন্তর্জাতিক প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১০:৩৮ পিএম হরমুজ প্রণালি উন্মুক্ত ঘোষণা  ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ উত্তেজনার পর স্বস্তির বার্তা দিল ইরান। লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করেছে তেহরান।

শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, যুদ্ধবিরতির অবশিষ্ট সময় পর্যন্ত সকল বাণিজ্যিক জাহাজ এই প্রণালি দিয়ে অবাধে যাতায়াত করতে পারবে।

আরাঘচি তার পোস্টে উল্লেখ করেন, লেবাননের পরিস্থিতির সঙ্গে সংহতি রেখেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন’ কর্তৃক আগে থেকে নির্ধারিত সমন্বিত রুট (পথ) অনুসরণ করতে হবে। 

মার্কিন পাল্টা অবরোধের কারণে হরমুজে জাহাজ চলাচলে অস্থিরতা তৈরি হয়। তবে ইরানের এই ঘোষণার পর স্থিতিশীলতা ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান এই পথটি উন্মুক্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করছেন বিশেষজ্ঞরা। 

সত্যেরপথে.কম/এবি

 

Side banner