সত্যেরপথে ডেস্ক : জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র্যালি অনুষ্ঠিত। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ'- এই স্লোগান সামনে রেখে জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র্যালি, আলোচনা সভা ও আইনি সহায়তা মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় জয়পুরহাট জেলা জজ আদালত চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি সার্কিট হাউস হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে আদালত চত্তরে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত আইনগত সহায়তা বিষয়ক মেলা পরিদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ অনুপ কুমার।
এ সময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাজুল ইসলাম, নারী ও শিশু আদালতের বিচারক হালিমা মন্ডল ও ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) ফয়সাল আহমেদ প্রমুখ।
উল্লেখ, বিগত ১ বছরে জয়পুরহাটে মোট ৬৯৩টি প্রি-কেইস এডিআর, ৮৭টি পোষ্ট-কেইস এডিআর, ১১২৪টি আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে। আপোষ মিমাংসার মাধ্যমে সুবিধাভোগীদের টাকা উত্তোলন অর্থের পরিমাণ ৫০ লাখ ২৩ হাজার ৮১০ টাকা মাত্র। এছাড়াও প্যানেল আইনজীবী নিয়োগ করা হয়েছে ৬৯৯টি মামলায়।
সরকারি আইনি সেবা প্রদানের বিষয়ে ব্যাপকভাবে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ২০১৩ সালে মন্ত্রিসভার বৈঠকে আইনগত সহায়তা আইন, ২০০০ কার্যকরের তারিখ ২৮ এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস ঘোষণা করা হয়। জাতীয়ভাবে দিবসটি পালনের মাধ্যমে আইনগত সহায়তার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়ে চলেছে।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :