sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার প্রতিজ্ঞা যুবকের


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০১:৫৫ পিএম দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার প্রতিজ্ঞা যুবকের

আকতার হোসেন বকুল : ছাগল বিক্রয়ের টাকা জুয়া (তাস) খেলে হেরে দুধ দিয়ে গোসল করে এ পথ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করেন এক যুবক। এছাড়াও দীর্ঘদিন যাবৎ অনলাইন জুয়া আসক্ত ছিলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের গণেশপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৩৫)।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, জাহিদুল বিভিন্ন হাটবাজারে ছাগল কেনাবেচার ব্যবসা করে সংসার চালাত। বুধবার পাঁচবিবি হাটে ছাগল বিক্রয় করে। পরে বাড়িতে না গিয়ে বাঁশ ঝাড়ে তাস খেলতে যোগ দেয় অন্যদের সাথে। খেলায় ছাগল ব্যবসার টাকা হারিয়ে নিজের ভূল বুঝতে পারে।

আর কোনদিন জুয়া খেলবে না প্রতিজ্ঞা করে বুধবার দুপুরে উপজেলার মহিপুর সরকারী কলেজ গেটের সামনে ২০ লিটার দুধ দিয়ে গোসল করে সে। এসময় এলাকার শত শত উৎসব জনতা ভিড় জমায়। জাহিদুল বলেন, আমার মত যারা বড়লোক হওয়ার স্বপ্নে জুয়া বা তাস খেলায় আসক্ত তাদেরও উচিত এ পথ থেকে ফিরে আসা। কারন জুয়া খেলে কেউ নিঃস্ব ছাড়া বড়লোক হতে পারেনি।

সত্যেরপথে.কম/এবি

Side banner