sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

পাঁচবিতে ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যুবরণ


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ১১:৪২ পিএম পাঁচবিতে ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যুবরণ

পাঁচবিবি প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রাজু হোসেন (৩১) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের টিএন্ডটি পাড়া এলাকায় নির্মাণাধীন এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী। নিহত শ্রমিক পাঁচবিবির নাকুরগাছী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

(ওসি) কাওসার আলী জানান, রাজু পৌর শহরের টিএন্ডটি পাড়ার শরীফ উদ্দীনের বহুতল ভবনের তৃতীয় তলায় ছাদ  ঢালাইয়ের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধনতাবশত ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন রাজু। পরে তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সত্যেরপথে.কম/এবি

Side banner