sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

জয়পুরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১০:২৩ পিএম জয়পুরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শামীম কাদির : জয়পুরহাটে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।

এসময় বক্তব্য রাখেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, জেলা কৃষক দলের আহ্বায়ক মনজুরে মওলা পলাশ,  রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান ছোয়াত, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার মন্ডলসহ প্রমূখ। 

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাঠ্যবইয়ের পাশাপাশি এই ধরনের সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে এবং তাদের বিপথগামী হওয়া থেকে দূরে রাখে। 

সত্যেরপথে.কম/এবি

Side banner