sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

জয়পুরহাটে রুবেল নামে এক ভুয়া এনএসআই সদস্য আটক


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ১১:৫৪ পিএম জয়পুরহাটে রুবেল নামে এক ভুয়া এনএসআই সদস্য আটক

শামীম কাদির : জয়পুরহাটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া সদস্য রুবেল হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) দুপুরে জয়পুরহাট সদর  উপজেলার ভাদসা ইউনিয়নের বাঁশকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত রুবেল হোসেন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা দক্ষিণ দিওর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

ওসি শাহেদ আল মামুন জানান, আটকৃত রুবেল হোসেন জেলার বিভিন্ন এলাকায় গিয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ও সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার পরিচয় দিয়ে বেশকিছু সাধারণ মানুষদের সরকারি আর্থিক সহযোগিতা দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে আসছিল। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় একটি পরিচয়পত্র ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

সত্যেরপথে.কম/এবি

Side banner